শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০১:২৯:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী রক্তাক্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ দোকান থেকে জুয়েলারি ব্যবসায়ী সোহেলের (৩৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্যার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ১ বছর ধরে রানীপুড়া বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটে একটি দোকানে জুয়েলারি ব্যবসা করে আসছিল সোহেল।


রাতে সে দোকানেই ঘুমাতো। এদিকে শুক্রবার সকাল ১০টার দিকে পাশের স্টুডিও ব্যবসায়ী নুরুল হক তার দোকান খুলে ভেতরে প্রবেশ করলে পাশের দোকান থেকে তার দোকানে রক্ত ভেসে আসছে দেখতে পায়। বিষয়টি সে মার্কেট মালিক ও স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।

 

পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। ওসি আরো জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে মাথার বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে কম্বল দিয়ে ডেকে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।