সর্বশেষ সংবাদ — পাতা ৪৬৩
কক্সবাজারের টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ চক্রের প্রধান বদরুজ অস্ত্রসহ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে পুলিশ অপহরণকারী চক্রের প্রধান বদরুদ্দৌজা (ওরফে বদরুজ)কে গ্রেপ্তার করেছে। তিনি ৭ মামলার পলাতক আসামি এবং পাহাড় কেন্দ্রিক অপরাধচক্রের মূল হোতা। এ সময় তার কাছ থেকে কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রোববার (১৭ নভেম্বর) দুপুরে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ গিয়াস...
আমদানি অব্যাহত, তবে চালের দাম কমছে না
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্তভাবে চাল আমদানি অব্যাহত থাকলেও খুচরা বাজারে চালের দাম কমছে না। গত দুই সপ্তাহে কেজিপ্রতি দেশি চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়ে গেছে। বর্তমানে আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা, শম্পা কাটারী ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ টাকা এবং জিরাশাইল ৬৬ টাকা কেজি দরে। অন্যদিকে, ভারত থেকে আমদানিকৃত রত্না আতব ৫৩ থ...
মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য আজমাইন হোসেন টুটুল (৪২) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে গাংনীর ধলা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষি পণ্য এবং কম্বল। যৌথবাহিনীর...
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের
কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আবারও মাঠে নেমেছেন পদবঞ্চিতরা। রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের এনএস রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন তারা। এদিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কাজ...
নবান্ন উৎসবে কালাইয়ে মাছের মেলা
অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকেই গ্রামবাংলায় ফসল তোলার ধুম পড়ে। কৃষকরা ঘরে তোলেন নতুন ধান, আর শুরু হয় নবান্ন উৎসব। কৃষিমুখী মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, যদিও যান্ত্রিক জীবনযাত্রার প্রভাবে এখন এসব দৃশ্য খুব একটা দেখা যায় না। তবুও, এখনও অনেক গ্রামে টিকে আছে নবান্নের রীতি। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার কালাই পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচশিরা বাজ...
গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত দুই
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পোশাক শ্রমিক এবং অপরজন গাজীপুর ম্যাটসের শিক্ষার্থী। দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলা এলাকায় তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এবং রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় দুটি দুর্ঘটনা...
কৃষি জমিতে কারখানার বর্জ্য, বিপাকে কৃষক
ঝিনাইদহের কালীগঞ্জে ধানের তুষ-কুঁড়ো থেকে তেল (রাইস ব্র্যান ওয়েল) উৎপাদনকারী একটি কারখানার কারণে কৃষকরা বিপদে পড়েছেন। ওই কারখানার বয়লার থেকে নির্গত কালো ধোঁয়া এবং বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে কৃষি জমির ফসল নষ্ট হচ্ছে। পাশাপাশি, কৃষিকাজে বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় কৃষকরা বিষয়টি মৌখিকভাবে কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনো কার্যকর পদক্ষ...
টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি ঘিরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। রোববার (১৭ নভেম্বর) সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপ...
নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে বাজারটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভী...
মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (মায়া চৌধুরী) চাঁদপুরের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৬ নভেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে এই হামলার ঘট...
রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ঢাকা প্রেস নিউজ লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ‘লটারি নয়, মেধা চাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে। শিক্ষার্থীদের দ...
ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী
ঢাকা প্রেস নিউজ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, "মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা আজ বাংলাদেশের নাগরিক হতাম না। তাঁর জন্ম না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না।" আজ ১৭ নভেম্বর, রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্য...
জার্মানির দুর্দান্ত জয়ে বিধ্বস্ত বসনিয়া ও হার্জেগোভিনা
উয়েফা নেশন্স লিগে নিজেদের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। এই বড় জয়ের মাধ্যমে সি গ্রুপের চ্যাম্পিয়নের মুকুটও অর্জন করেছে স্বাগতিকরা। ফ্রেইবুর্গে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে জার্মানরা। ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডে প্রথম গোল করেন টিম ক্লাইনডিন্সট। এরপর শুরু হয় জার্ম...
পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১
ঢাকা প্রেস নিউজ রাজধানীর পল্টন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন এবং চালক আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ রোববার ভোরে ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাস ও ট্রাক উল্টে গিয়ে পাশে থাকা...
আবারও বাজিগর ২ নিয়ে আলোচনায় শাহরুখ খান
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা বাজিগর নিয়ে আবারও সরগরম বলিউড। শাহরুখ খানের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সিনেমাটির সিক্যুয়াল নির্মাণের গুঞ্জন। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমা বলিউডে এক যুগান্তকারী অধ্যায় তৈরি করেছিল। সম্প্রতি বাজিগর সিনেমার প্রযোজক রতন জৈন ইটাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে সিক্যুয়াল নির্মাণের সম্ভাবনার কথা জানা...
ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার চীনের প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) সম্মেলনের ফাঁকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শনিবার শি জিন পিং বৈঠক ক...
মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ
ঢাকা প্রেস নিউজ আজ ৪৮তম মৃত্যুবার্ষিকী মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভক্ত-অনু...
ফ্রিজে নারীর মরদেহ: ছেলেকে টর্চার করে মাকে হত্যার স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ
ঢাকা প্রেস নিউজ বগুড়ার দুপচাঁচিয়ায় মাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখার অভিযোগে ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। তবে পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ড ছেলে নয়, বরং বাড়ির ভাড়াটিয়া ঘটিয়েছে। ১১ নভেম্বর, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ‘আজিজয়া মঞ্জিল’ নামের বাড়িতে উম্মে সালমা নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ ডিপ ফ্রিজে রা...






























