শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৭:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আবারও মাঠে নেমেছেন পদবঞ্চিতরা।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের এনএস রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন তারা।

এদিনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপু। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের শতশত কর্মী।

মানববন্ধন ও সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি শেষে পাবলিক লাইব্রেরী মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা অবিলম্বে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় শহরের বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। এর আগেও পদবঞ্চিতরা একই দাবিতে কর্মসূচি পালন করেছিলেন।