শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৮:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত দুই

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ নিহত দুই

 ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পোশাক শ্রমিক এবং অপরজন গাজীপুর ম্যাটসের শিক্ষার্থী। দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
 

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলা এলাকায় তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এবং রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মালিয়াপাড়া গ্রামের বিলকিছ আক্তার (২৮) এবং গাজীপুর মহানগরীর বাংলা বাজার (বাহাদুরপুর) এলাকার নির্মল সরকারের ছেলে নিলয় সরকার (২০)।
 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিলকিছ আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি আমানি পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিলকিছ আক্তার ভবানীপুর (ইন্দ্রবপুর) এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, নিলয় সরকার মোটরসাইকেলে করে বাংলা বাজার (বাহাদুরপুর) থেকে রাজেন্দ্রপুর আরপি গেইট বাজার যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়, ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিলয় গাজীপুর মহানগরের পুবাইলের ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।