সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জার্মানির দুর্দান্ত জয়ে বিধ্বস্ত বসনিয়া ও হার্জেগোভিনা

জার্মানির দুর্দান্ত জয়ে বিধ্বস্ত বসনিয়া ও হার্জেগোভিনা

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

উয়েফা নেশন্স লিগে নিজেদের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। এই বড় জয়ের মাধ্যমে সি গ্রুপের চ্যাম্পিয়নের মুকুটও অর্জন করেছে স্বাগতিকরা।
 

ফ্রেইবুর্গে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে জার্মানরা। ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডে প্রথম গোল করেন টিম ক্লাইনডিন্সট। এরপর শুরু হয় জার্মানির গোল উৎসব। পুরো ম্যাচজুড়ে তারা বলের নিয়ন্ত্রণে ছিল ৭৩ শতাংশ সময়, এবং ২৩টি শট নিয়ে বসনিয়ার রক্ষণভাগকে চরম পরীক্ষায় ফেলে দেয়।
 

জার্মানির পক্ষে দুইবার করে গোল করেছেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান রিৎজ। বাকিরা ছিলেন জামাল মুসিয়ালা, কাই হাভের্টজ ও লেরয় সানে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
 

দিনের অন্য ম্যাচে, নেদারল্যান্ডস ৪-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। এ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে তারা। হাঙ্গেরি ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে। এক পয়েন্ট সংগ্রহ করা বসনিয়া শেষ করেছে গ্রুপের তলানিতে।