শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৬:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তীকালীন সরকার: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তীকালীন সরকার: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পর দায়িত্ব ছেড়ে দিতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 

আজ রোববার ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) নিয়ে আলোচনার জন্য আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
 

মো. তৌহিদ হোসেন বলেন, “নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে আমরা দায়িত্ব থেকে সরে যাব। তবে নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি।”
 

ব্রিটিশ আন্ডার সেক্রেটারির সঙ্গে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন নিয়ে তাদের আগ্রহ রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তারা আমাদের সহায়তা করতে ইচ্ছুক এবং জানতে চেয়েছেন, কীভাবে তা করা সম্ভব। আমি তাদের বলেছি, আমাদের এখানে কারও কোনো রাজনৈতিক স্বার্থ নেই। আমরা শুধু একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।”
 

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সরে যাওয়া। তবে নির্বাচন কবে হবে তা নির্ভর করছে বিভিন্ন কমিশনের প্রতিবেদন ও কাজের অগ্রগতির ওপর। সেগুলো পাওয়ার পরই আমরা সময় নির্ধারণ করতে পারব।”
 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে তিনি কবে সেখানে যাবেন, তা তার ব্যক্তিগত বিষয়।