শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৮:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পটিয়ায় তুচ্ছ ঘটনায় চাচার হাতে ভাতিজা খুন

পটিয়ায় তুচ্ছ ঘটনায় চাচার হাতে ভাতিজা খুন

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
 

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনা থেকে সংঘর্ষের জেরে চাচার ছুরিকাঘাতে মো. রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 

নিহত মো. রাসেল মৃত জামাল মিয়ার ছেলে এবং পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার দেড় বছর ও চার মাস বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত জালাল উদ্দিন (৪৫) একই পরিবারের সদস্য। তার বাবার নাম রাজা মিয়া।

 

রাসেলের আরেক চাচা নাছির মিয়া জানান, রাসেলের বাবা ছোটবেলায় মারা গেলে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর দাদা-দাদি রাসেলকে লালন-পালন করেন। অভিযুক্ত জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন রাতে তিনি গ্রামের বাড়িতে এসে দেখতে পান তার একটি তোশক রাসেল ব্যবহার করছে। এই সামান্য বিষয় নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জালাল উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় উপর্যুপরি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাসেলকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিটন চৌধুরী জানান, রাত সাড়ে ১১টার দিকে গলার ডান পাশে গভীর ক্ষত নিয়ে রাসেলকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, অভিযুক্ত জালাল উদ্দিনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।