শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪৩:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার চীনের প্রেসিডেন্টের

ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার চীনের প্রেসিডেন্টের

ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-
 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) সম্মেলনের ফাঁকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শনিবার শি জিন পিং বৈঠক করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় একটি হোটেলে, যেখানে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান এবং রাশিয়াসহ নানা মতবিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
 

বৈঠকে শি জিন পিং বলেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল, স্বাস্থ্যকর এবং টেকসই সম্পর্ক বজায় রাখতে চীনের লক্ষ্য অপরিবর্তিত।
 

জবাবে বাইডেন জানান, দুই নেতা সবসময় একমত না হলেও তারা অকপট ও খোলামেলা আলোচনার সুযোগ নিয়েছেন।