শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৭:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দুস্কৃতিকারীদের বিষ প্রয়োগে মৎস্য খামারীর মাছ নিধন। ২০ লাখ টাকার ক্ষতি 

দুস্কৃতিকারীদের বিষ প্রয়োগে মৎস্য খামারীর মাছ নিধন। ২০ লাখ টাকার ক্ষতি 

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-

 

দুষ্কৃতকারীদের বিষ প্রয়োগ মৎস্য খামারীর ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত শনিবার (১৬ নভেম্বর) গভী রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পুর্বধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। এতে মাছ চাষীর প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে ভোক্তভূগি দেলোয়ার হোসেন বাদী হয়ে রহিম সরকার (৫৫) কে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

 

দুস্কৃতিকারীদের বিষ প্রয়োগে মৎস্য খামারীর মাছ নিধন। ২০ লাখ টাকার ক্ষতি 

 

মাছচাষী দেলোয়ার হোসেন জানান, আমি আমার গ্রামে ২ একর পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১১ টায় পুকুরের মাছ দেখেতে গিয়ে দেখি পুকুরর মাছ সব ভেসে উঠেছে। আমি ধার দেনা করে পুকুরটিতে ১৪ লাখ টাকা খরচ করেছি। বর্তমান মাছের বিক্রয় মুল্য ছিল প্রায় ২০ লাখ টাকা। দুষ্কৃতকারীরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।
 

মাছচাষি দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে সামিয়া সুলতানা কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবার স্বপ্ন যারা ভেঙ্গে দিয়েছে আমি তাদের বিচার দাবি করছি। 
 

সাবেক ইউপি সদস্য নান্নু মিয়া সরকার বলেন, দেলোয়ারের পুকুরে যারা বিষ প্রয়োগে করে মাছ মেরে ফেলেছে তাদেরকে ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। এই গ্রামে এমন ধরনের ঘটনা আর কোন দিন ঘটেনি। যারা এমন নিকৃষ্টতম ঘটনায় জড়িত আমি তাদের সাস্তি দাবি করছি।
 

অভিযোক্ত রহিম সরকার মেম্বার বলেন, দেলোয়ারের পুকুরে সে নিজেই বিষ প্রয়োগ করে মাছ বিক্রি করেছে। 
 

এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানার ওসি সালাউদ্দিন আল মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।