শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৪২:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

ঢাকা প্রেস,ষ্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (মায়া চৌধুরী) চাঁদপুরের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

শনিবার (১৬ নভেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে এই হামলার ঘটনা ঘটে।


চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দুর্বৃত্তরা মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন লাগায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
 

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনার পর আমরা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, "সন্ধ্যার দিকে সাবেক এমপি মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে যাই।"
 

তিনি আরও জানান, দুর্বৃত্তরা দুটি ভবনের নিচতলায় ভাঙচুর চালিয়ে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন শুধু নিচতলাতেই সীমাবদ্ধ ছিল। হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।


ঘটনার নিন্দা জানিয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু বলেন, "আমরা এই ঘটনাকে ন্যক্কারজনক মনে করি এবং কোনোভাবেই সমর্থন করি না।"
 

তিনি আরও বলেন, "মায়া চৌধুরীর বাড়িতে হামলার ঘটনায় বিএনপির কোনো সদস্য জড়িত নয়। আমাদের নেতা তারেক রহমানসহ আমরা সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করি না বা তা আশ্রয়-প্রশ্রয়ও দিই না।"
 

হামলার পেছনে কারা জড়িত, তা চিহ্নিত করতে প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।