সর্বশেষ সংবাদ — পাতা ৪৪০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে পাঠ দানের পরিবর্তে ধান শুকানোর ভিডিও ভাইরাল
গাইবান্ধার সাদুল্যাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে ধান শুকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সাদুল্যাপুর উপজেলার ছোট দাউতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে জানা গেছে, দিনে শিক্ষাপ্রতিষ্ঠান চললেও রাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে ধান। প্রধান শিক্ষক আব্দুল লতিফ ম...
এস আলমের বাসভবনের সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি
ঢাকা প্রেস নিউজ বকেয়া বিনিয়োগের টাকা আদায়ের দাবিতে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ১১টি শাখার প্রায় একশ কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচ...
মিয়ানমার সীমান্তে উত্তেজনা, নাফ নদীতে সতর্কতা
মিয়ানমার সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও সাগরে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে মাছ ধরার জন্য যাওয়া জেলেদের চলাচলে বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার (৯ ও ১০ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ সতর্ক বার্তা জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির...
রিজভী: চট্টগ্রামের দিকে তাকালে আমরা কি আমলকি চুষব?
ঢাকা প্রেস নিউজ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতীয় পণ্যের বিরুদ্ধে এবং দেশীয় পণ্যের প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কষ্ট পেয়েছেন, গোস্যা করেছেন। তারা বলছেন, ‘বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাব?’ আমি বলি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, তাহলে...
সোনারগাঁওয়ে সমন্বয়কদের গাড়িতে হামলার মামলায়, গ্রেপ্তার ২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করে তিনি জানান, তারা হলেন প...
দুই নৌযানসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশের সমুদ্রসীমা থেকে মাছ ধরার দুটি নৌযানসহ ৭৯ নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। নৌযান দুটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড, আর এফভি লায়লা-২ এর মালিক এসআর ফিশিং। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে তাদের ধরে নেওয়...
মহানগরীর প্রতিটি এলাকা নিরাপদ রাখতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে: অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী বলেছেন, মহানগরীর প্রতিটি এলাকা নিরাপদ রাখতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। পুলিশি কার্যক্রম ফলপ্রসূ করতে হলে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশই নয়, পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। মানুষ যেন বলে আমাদের পুলিশ। আমরা সেই পুলি...
কুড়িগ্রামে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬
কুড়িগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে পিকাপ ভ্যানে ১ মণ ৩০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (০৯ ডিসেম্বর) সাড়ে রাত ৯টার দিকে কুড়িগ্রামের ধরলা ব্রিজ এলাকা থেকে ২টি বড় পিকাপে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ ৬টি মোবাইল ফোন জব্দ করেন সংস্থাটি। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্...
অবশেষে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু একাডেমিক কার্যক্রম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) শিক্ষার্থীদের ভর্তির মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ বছর ৮০ আসনে ভর্তির সু...
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক সংলাপ বুধবার শুরু
ঢাকা প্রেস নিউজ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১১তম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ আগামীকাল (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ সংলাপ ১১ ও ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআরের তথ্যমতে, এই সংলাপে বাংলা...
উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
বিশ্ব মানবাধিকার দিবস আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়েছে। আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, ঢাকা মহানগর উত্তরের আয়োজনে র্যালী, পথ সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আইনী সহায়তা কেন্...
দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন
ঢাকা প্রেস নিউজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. আবদুল মোমেন। এছাড়া, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. স...
গাইবান্ধার আদালতে পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীকে স্বশরীরে হাজিরের নির্দেশ
গাইবান্ধায় স্ত্রী চন্দনা রাণী প্রতিমার (৩২) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন স্বামী রবিন্দ্রনাথ কর্মকার (৪২)। অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাইবান্ধা (সুন্দরগঞ্জ আমলি আদালত) আদালতে বিচারক মো. জান্নাতুল ইসলাম এ সমন জারি করেন। নির্যাতিত স্বামী রবিন্দ্রনাথ কর্মকার জেলার সুন্...
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সরকারের ৫ দপ্তরে অভিযোগ দায়ের
ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদকঃ- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের অপকর্মের বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জনস্বার্থে লিখিত অভিযোগ দিয়েছেন আশিকুরসহ দুই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত মামলা বানিজ্য, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের অনুলিপি আইজিপি, পুলিশ কমিশনার , ও পুল...
কুড়িগ্রামে নিম্নমুখী তাপমাত্রায় আগুন জ্বালিয়ে উষ্ণতার চেষ্টা
কুড়িগ্রামে অগ্রহায়ণ মাসের শেষ দিকে দিন দিন তীব্র শৈত্য প্রবাহ ও উত্তরীয় হিমশীতল বাতাস বিরাজ করায় কোনোভাবেই কমছে না হাড় কাঁপানো শীতের তীব্রতা। সোমবার ( ০৯ ডিসেম্বর ) সকাল ৯টায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রাম অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাট আবহওয়া ও কৃষি গবেষণাগারে। প্রচণ্ড ঠাণ্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কুড়িগ...
বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার
ঢাকা প্রেস আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ- যশোরের বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১০ডিসেন্বর রাত১২টার সমায় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদ...
নাটোরে সাংবাদিকের ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ
নাটোরের বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসাহাক আলীর ছেলেকে প্রকাশ্যে হত্যা চেষ্টার অভিযোগে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোনায়েম হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক ইসাহাক আলীর মা সালেহা বেগম (৬০) তার লিখিত অভিযোগে বলেন, তার...
নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও দুই দিনব্যাপী তথ্য মেলা
নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন ও দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কানাইখালী এলাকা এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কানাইখালী স্টেডিয়াম মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। তিনি তথ্য মেলার বিভিন্ন স্টল পরি...






























