বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।

কুষ্টিয়া ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।

ঢাকা প্রেস
আরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-


 

শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে। 
 

মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক মো: আসলাম উদ্দীন আনুষ্ঠানিক ভাবে এই কমিটির ঘোষণা প্রদান করেন।
 

ভেড়ামারা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে উক্ত কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হেলাল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আনোয়ার হোসেন।
 

এছাড়া কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি  বিভাগের প্রভাষক রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মাহাবুব হাসান ও ক্রীড়া সম্পাদক পদে ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন। 
 

কলেজের অধ্যক্ষ ও  সভাপতি প্রফেসর মো: আব্দুস সাত্তার এর সাথে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাত শেষে তারা কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন তারা।