বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নাটোরে সাংবাদিকের ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ

নাটোরে সাংবাদিকের ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ

ঢাকা প্রেস,সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সাংবাদিক ইসাহাক আলীর ছেলেকে প্রকাশ্যে হত্যা চেষ্টার অভিযোগে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোনায়েম হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

 

সাংবাদিক ইসাহাক আলীর মা সালেহা বেগম (৬০) তার লিখিত অভিযোগে বলেন, তার নিজ গ্রাম নলডাঙ্গা উপজেলার পিপরুল জামতৈল এর মৃত হাসেন ব্যাপারির ছেলে মোঃ আব্দুল মালেক আরো ৪/৫জনকে সাথে নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির সামনের পাকা রাস্তায় এসে তার নাতি আসিফ আসলামকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি নিয়ে প্রকাশ্যে ধাওয়া করে। দৌড়ে বাড়িতে ঢুকে আসিফ আসলাম জীবন বাঁচায়। হামলাকারীরা এখনো তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। আসিফ ছাড়াও তার আত্মীয়-স্বজনকেও হুমকি দিচ্ছে হামরার চেষ্টাকারীরা। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তিনি শনিবার নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।