বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত

ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
 

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কের বাঁকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন: মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম এবং মান্দা থানার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিনজন পেশায় রংমিস্ত্রী ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে তারা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয়। পরে, গুরুতর আহত অবস্থায় জাহিদুল ও নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদেরও মৃত্যু হয়।
 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের পরিবারকে হস্তান্তর করা হবে।