বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


পার্কিং ব্যবস্থাপনাসহ সড়কে শৃংখলা ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে বন্দর উপজেলা প্রশাসন।  মঙ্গলবার বিকেলে অভিযানসহ বিশেষ কার্যক্রম পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। 

 

এ সময় মহাসড়কে যানজট এড়াতে বাস কাউন্টার গুলোকে পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আলরাজি লিয়ন, সাংবাদিক আতাউর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন,হেফাজত ইসলামের নেতা হাফেজ করির  ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া সহ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।