বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড রিসার্চ (BSLCTR) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যান্সার কনফারেন্স-২০২৪।

বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড রিসার্চ (BSLCTR) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যান্সার কনফারেন্স-২০২৪।

ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-


 

কনফারেন্সটি গত ১০ ডিসেম্বর, মঙ্গলবার, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়।
 

সম্মেলনে লিভার ক্যান্সারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল নিয়ে গভীর আলোচনা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাঃ এ.কে. আজাদ খান।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাঃ মোঃ ফজল করিম, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। 
 

সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা লিভার ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। এই সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।