বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

সোনারগাঁওয়ে সমন্বয়কদের গাড়িতে হামলার মামলায়, গ্রেপ্তার ২

সোনারগাঁওয়ে সমন্বয়কদের গাড়িতে হামলার মামলায়, গ্রেপ্তার ২

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেন।
 

গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করে তিনি জানান, তারা হলেন পিরোজপুরের রিয়াজুদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) এবং সামসুল আলমের ছেলে বিল্লাল মিয়া (৪৫)।
 

ওসি এম এ বারী বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।"