বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

দুই নৌযানসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড

দুই নৌযানসহ ৭৯ জেলেকে ধরে নিয়ে গেল ভারতীয় কোস্টগার্ড

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে মাছ ধরার দুটি নৌযানসহ ৭৯ নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। নৌযান দুটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড, আর এফভি লায়লা-২ এর মালিক এসআর ফিশিং।
 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে তাদের ধরে নেওয়া হয় বলে নৌযান দুটির মালিকপক্ষ জানিয়েছে।
 

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক গণমাধ্যমকে জানান, নাবিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সর্বশেষ তথ্য অনুযায়ী নৌযান দুটি ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, "আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা এলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।"
 

নৌপরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, "নৌযান দুটি ভারতের সমুদ্রসীমার কাছ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভারতের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
 

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছেন।