সর্বশেষ সংবাদ — পাতা ৩৮১
সুধা সদনে এখনও আগুন, চলছে লুটপাট
ঢাকা প্রেস নিউজ ঢাকার ধানমন্ডি ৫ নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাসভবন, সুধা সদনের দুটি অংশে এখনও আগুন জ্বলছে—দোতলার একটি কক্ষ এবং নিচতলার লনে। আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী ঘিরে সেখানে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কিছু ছিন্নমূল মানুষ ভাঙচুর হওয়া বাড়িটির পুড়ে যাওয়া আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ভোর থেকেই শুরু হয়েছে লুটপাট। মূল্যব...
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজি টেঁটা বিদ্ধ, ফেসবুকে তীব্র সমালোচনার ঝড়
ঢাকা প্রেস নিউজ কুমিল্লার মুরাদনগরের হিরারকান্দা গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে চাচা মজিবুর রহমানের বিরুদ্ধে তার ভাতিজি হোসনা আক্তার (৩৫)কে টেঁটা দিয়ে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও এক ভাতিজি আফসানা আক্তার লিজাও টেঁটা বিদ্ধ হয়েছেন। হোসনা আক্তার অভিযুক্ত মজিবুর রহমানের ভাই লিল মিয়ার মেয়ে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে। পরবর্...
বিমানবন্দরে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
ঢাকা প্রেস নিউজ প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। দুদক গত ৪ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বি...
উত্তরবঙ্গে পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
ঢাকা প্রেস নিউজ রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রলপাম্প মালিকদের সংগঠন, পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে শুরু হওয়া তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তি ভোগান্তিতে পড়েন। এ পরিস্থিতিতে দুপুরে বগুড়...
কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকাল নাগাদ বিমানবন্দরের একটি অংশে নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডটি বিমানবন্দরের কনভেয়র বেল্টের কাছাকাছি ঘটে, যেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন। তাদের কাজ চলাকালীন ঝালাইয়ের ফুলকিত...
নারীদের ফুটবল ম্যাচ: চ্যাম্পিয়ন জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি:- অবশেষে নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে। ফাইনাল ম্যাচে ঢাকা জেলা প্রমিলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা। আজ বুধবার বিকেল ৩টায় খেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে...
সীমান্তে উত্তেজনা: সংঘর্ষে আহত বিএসএফ সদস্য ও বাংলাদেশি ব্যবসায়ী
অনলাইন ডেস্ক:- ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি গরু পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বিএসএফ সদস্য ও এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের বর্তমানে চিকিৎসা চলছে পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্...
নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের তারুণ্যের উৎসব
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, অনগ্রসর জনগোষ্ঠীকে ঋণ বিতরণ, প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদানের আয়োজন করা হয়। উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফ...
তাহসান ও নাদিয়ার উপস্থিতিতে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন
অনলাইন ডেস্ক:- জাপানি লাইফস্টাইল দ্বারা অনুপ্রাণিত দেশীয় পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো’ ক্রেতাদের জন্য মানসম্মত ও আকর্ষণীয় পোশাক সরবরাহের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাত্র এক বছরে ১২টি শোরুম চালু করে দ্রুত জনপ্রিয়তা অর্জনকারী এই ব্র্যান্ড এবার রাজধানীর বসুন্ধরা সিটিতে তাদের ১৩তম শোরুম উদ্বোধন করলো। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিন...
দ্রুত ওজন কমাতে গাজর খাওয়ার উপায়
অনলাইন ডেস্ক:- গাজর স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি ত্বক, চুল ও চোখের যত্নে যেমন কার্যকর, তেমনি ওজন কমাতেও সহায়ক। তবে অনেকেই জানেন না, গাজর কীভাবে খেলে দ্রুত মেদ ঝরানো সম্ভব। সঠিক উপায়ে গাজর খেলে সহজেই অতিরিক্ত ওজন কমানো যায়। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো— ১. সেদ্ধ গাজর খান প্রতিদিন দু’টুকরো গাজর সেদ্ধ করে খেতে পারেন। যদি স্বাদে সমস্যা হয়...
কারাবন্দি সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন চমেকে ভর্তি
চট্টগ্রাম প্রতিনিধি:- কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। প্রবীণ এই রাজনীতিবিদ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। এ...
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় সাংবাদিক আহত
ঢাকা প্রেস নিউজ সুপ্রিম কোর্ট চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন অন্তত তিনজন সাংবাদিক। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় আহতদের মধ্যে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারকে রা...
ছাত্রীকে বেধড়ক পিটুনি প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:- নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে। স্কুলে জুতা না পরে আসায় তিনি ছাত্রীটিকে বেত দিয়ে মারধর করেন, ফলে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী ছাত্রী হাবি...
গ্রাহকের ৩ কোটি টাকা টাকা নিয়ে উধাও এসিসিএফ ব্যাংক
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:- মুনাফার আশায় তিন শতাধিক গ্রাহক আমানত হিসেবে ব্যাংকে জমা রেখেছিলেন প্রায় তিন কোটি টাকা। শুরুতে মুনাফা পেলেও হঠাৎ করে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ব্যাংক কর্মকর্তারা। একপর্যায়ে ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে উধাও হয়েছেন ব্যাংকটির ব্যবস্থাাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার...
চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনতার ক্ষোভের মুখে ডিবি পুলিশ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তারের সময় ডিবি পুলিশ তীব্র জনরোষের সম্মুখীন হয়। এ ঘটনায় সংঘর্ষে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল ধলই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের খবর ছড়...
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব
ঢাকা প্রেস নিউজ বিচার বিভাগ সংস্কার কমিশন রাষ্ট্রপতি ও নির্বাহী বিভাগের দণ্ডিত অপরাধীদের ক্ষমা প্রদর্শনের এখতিয়ার নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে। আজ বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, যা পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে প্রকাশ করা হয়। ২৮ দফা প্রস্তাবের মধ্যে ৬ নম্বর প্রস্তাবে ‘রাষ্ট্রপ...
ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি করলেন ফুটবলার সুমাইয়া
ঢাকা প্রেস নিউজ জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় তিনি এই জিডি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে ন...
ঢাকায় ‘মহানগর সরকার’ গঠনের সুপারিশ দিল্লির অনুকরণে
ঢাকা প্রেস নিউজ ভারতের নয়াদিল্লির মতো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে একটি ‘মহানগর সরকার’ (ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট) গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জান...






























