মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনতার ক্ষোভের মুখে ডিবি পুলিশ

চেয়ারম্যান গ্রেপ্তারকে কেন্দ্র করে জনতার ক্ষোভের মুখে ডিবি পুলিশ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:-

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তারের সময় ডিবি পুলিশ তীব্র জনরোষের সম্মুখীন হয়। এ ঘটনায় সংঘর্ষে ডিবি পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
 

বুধবার বিকেল ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল ধলই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় জনতা প্রতিবাদে ফেটে পড়ে, সড়কে নেমে আসে এবং পুলিশের গাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করে।
 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘিরে ফেলে। চেয়ারম্যানকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
 

এ ঘটনার জেরে স্থানীয়রা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে সেনাবাহিনী ও র‍্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ও ওসি (তদন্ত) মোস্তাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
 

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন জানিয়েছেন, চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ জনতার হামলার শিকার হয়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং বিস্তারিত পরে জানানো হবে।