মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় সাংবাদিক আহত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলায় সাংবাদিক আহত

ঢাকা প্রেস নিউজ

 

সুপ্রিম কোর্ট চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন অন্তত তিনজন সাংবাদিক। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
 

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় আহতদের মধ্যে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

প্রতিবাদ ও নিন্দা সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টার্স ফোরাম’ (এলআরএফ) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, বুধবার হাইকোর্টে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলার রায় ঘোষণার পর আইনজীবীদের বক্তব্য নিতে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। ঠিক সেই সময় পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপির কয়েকশ নেতাকর্মী ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য ধাক্কাধাক্কি শুরু করেন। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবও উপস্থিত ছিলেন।
 

হামলার বিবরণ ধাক্কাধাক্কির একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাবেদ আখতারের কথা কাটাকাটি হয়। এরপর বিএনপির ২০-২৫ জন নেতাকর্মী তাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। তাকে রক্ষা করতে গিয়ে সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম পান্নু, সিনিয়র সাংবাদিক হাসান জাবেদসহ আরও কয়েকজন হামলার শিকার হন। এ সময় টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করা হয়।
 

পরে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল আহত জাবেদ আখতারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান। হামলার পর ক্ষুব্ধ সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
 

প্রশাসনিক পদক্ষেপের দাবি সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন জানান, এ ঘটনা সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে। সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা যাতে নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সংগঠনের নেতারা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন। একই সঙ্গে, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলআরএফ।