সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক:-

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকাল নাগাদ বিমানবন্দরের একটি অংশে নির্মাণকাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
 

অগ্নিকাণ্ডটি বিমানবন্দরের কনভেয়র বেল্টের কাছাকাছি ঘটে, যেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন। তাদের কাজ চলাকালীন ঝালাইয়ের ফুলকিতে আগুন লেগে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

একটি সূত্র থেকে জানা গেছে, ঝালাইয়ের কাজ চলাকালে বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায়, যা দ্রুত বিমানবন্দরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীকে তৎক্ষণাৎ টেলিফোনে খবর দেওয়া হলে বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি হয়। তবে নির্মাণ শ্রমিকদের কয়েক মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
 

বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে যে, বিমানবন্দরের আবর্জনা ফেলার স্থানেও আগুন ছড়িয়ে পড়েছিল, তবে এতে বিমানবন্দরের উড্ডয়ন এবং অবতরণে কোনো ব্যাঘাত ঘটেনি।
 

এদিকে, বুধবার থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস), যেখানে বিশ্বের ৪০টি দেশের ২০০ প্রতিনিধি ও ৫ হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে অনেক অতিথি কলকাতায় পৌঁছেছেন, তবে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছে।