মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সুধা সদনে এখনও আগুন, চলছে লুটপাট

সুধা সদনে এখনও আগুন, চলছে লুটপাট

ঢাকা প্রেস নিউজ
 

ঢাকার ধানমন্ডি ৫ নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাসভবন, সুধা সদনের দুটি অংশে এখনও আগুন জ্বলছে—দোতলার একটি কক্ষ এবং নিচতলার লনে। আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী ঘিরে সেখানে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। কিছু ছিন্নমূল মানুষ ভাঙচুর হওয়া বাড়িটির পুড়ে যাওয়া আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
 

ভোর থেকেই শুরু হয়েছে লুটপাট। মূল্যবান সামগ্রীসহ কিছুই বাদ যায়নি—আলমারি, সোফা, খাট এমনকি বাথরুমের কমোডও লুট হয়ে গেছে। হাতুড়ি ও শাবল হাতে কিছু মানুষকে জিনিসপত্র ভেঙে নিতে দেখা গেছে।
 

বৃহস্পতিবার দুপুরে এক মধ্যবয়সী নারী, যার নাম বকুল এবং বাসা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে, তিনি সুধা সদনের সামনে এসে বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান। তবে আশপাশের কয়েকজনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ায় একপর্যায়ে তিনি এলাকা ছাড়তে বাধ্য হন।