মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৬:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাইবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণের প্যাকেট বিতরণের

গাইবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণের প্যাকেট বিতরণের

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ লেখা ত্রাণের প্যাকেট বিতরণের ঘটনা ঘটেছে। 
 

৫ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টার দিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার গোডাউন থেকে ত্রাণ বিতরণের সময় বিষয়টি নজরে আসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের।
 

জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তবে বিতরণ করা এসব ত্রাণের বস্তার গায়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখা ছিল।
 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে মজুত করা ছিল এসব ত্রাণ। তবে এসব প্যাকেটে লেখা ছিল বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ত্রাণসামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থবছর ২০২৩-২৪।
 

সাদুল্লাপুরের বকশীগঞ্জের অসহায় নারী মোছা. কাজল  বলেন, ডিসি স্যারের কাছে আবেদন করছিলাম তাই এই ত্রাণ আজ পেলাম।
 

এদিকে বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগে থেকেই গোডাউনে ত্রাণের বস্তাগুলো মজুত ছিল। কিছু বস্তা বিতরণের পর বিষয়টি বুঝতে পারায় আর বিতরণ করা হয়নি।
 

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ভুলবশত এমনটা হয়েছে। গোডাউনে মজুত থাকা ত্রাণের বস্তার লেখাগুলো মুছে ফেলার জন্য ত্রাণ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।