মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিমানবন্দরে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

বিমানবন্দরে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার

ঢাকা প্রেস নিউজ

 

প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
 

দুদক গত ৪ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার এজাহার অনুযায়ী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ছিল ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা, যা থেকে তার আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা।
 

এছাড়া, তার বিরুদ্ধে ২০২৩ সাল থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।