মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের তারুণ্যের উৎসব 

নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের তারুণ্যের উৎসব 

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে সমাজ সেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, অনগ্রসর জনগোষ্ঠীকে ঋণ বিতরণ, প্রতিবন্ধীদের জন্য ওয়ান স্টপ সেবা প্রদানের আয়োজন করা হয়।  

উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ অংশ নেয়।