বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৯:০৭:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

ছাত্রীকে বেধড়ক পিটুনি প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি

ছাত্রীকে বেধড়ক পিটুনি প্রধান শিক্ষকের, হাসপাতালে ভর্তি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:-

 

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে। স্কুলে জুতা না পরে আসায় তিনি ছাত্রীটিকে বেত দিয়ে মারধর করেন, ফলে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 

ভুক্তভোগী ছাত্রী হাবিবা খান মিষ্টি উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান খান সেন্টুর মেয়ে। তার বাবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
 

অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের মাঠে খোলা মঞ্চে অন্যান্য শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষক হাবিবাকে বেত দিয়ে মারধর করেন। বাড়ি ফেরার পর মিষ্টির প্রচণ্ড জ্বর আসে, পরে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

হাবিবার বাবা মনিরুজ্জামান খান সেন্টু বলেন, "আমার মেয়ে রোজা রাখার কারণে শারীরিকভাবে দুর্বল ছিল, তাই জুতা ছাড়া স্কুলে গিয়েছিল। এত সামান্য কারণে প্রধান শিক্ষক কেন এমন অমানবিক আচরণ করলেন? আমি এর সঠিক বিচার চাই এবং এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।"
 

এ বিষয়ে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বলেন, "শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে কিছুটা শাসন করতে হয়। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে।"
 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. হামিদ ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।