সর্বশেষ সংবাদ — পাতা ৩৩৭
মেঘনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
কুমিল্লা (মেঘনা উপজেলা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত সোয়া ১০টার দিকে যুবদল নেতা রবিউল ইসলাম রবি ও বিএনপির বারেক প্রধান গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২৫-৩০ জন আহত হন...
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজা সহ ১জন গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ১০ মার্চ সোমবার ০১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মিয়া (৪৬), প...
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়ার মাদক কারবারি শামসুদ্দীন কালু (৫০) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭ টার সময় আসামির বাড়ীর সামনে দেহ তল্লাশী করে তাকে আটক করা হয়। ডিএনসি'র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের স...
নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে স্লোগানে উত্তাল গাইবান্ধা
গাইবান্ধা প্রতিনিধি:- অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাইবান্ধা। মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বন্ধের জোর দাবি জানানো হয়। ‘জাগো গাইবান্ধা’র ব্যানারে মঙ্গলবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে...
মুরাদনগরে সাংবাদিক সমিতির কমিটি গঠন: সভাপতি- এন এ মুরাদ , সাধারণ সম্পাদক- জালাল আহমেদ
মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরার কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে এন এ মুরাদ সভাপতি ও জালাল আহমেদ’ কে সাধারণ সম্পাদক করে এ কমিটির ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শা...
দুই পুলিশ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) হত্যা মামলার প্রধান আসামি ইয়ারুল শেখ (৪০) সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠ...
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১১ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৪:৪০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপ কে থামানোর সিগনাল দিলে উক্ত পিকআপটি দ্রুত টান দিয়ে রাস্তার ধারে গাছের আড়ালে পিকআপ থামিয়ে পালিয়ে যায় চেকপোস্টের পু...
তিন বছরের ধর্ষণের শিকার শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক এমপি নাসের
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:- মৌলভীবাজারের বড়লেখায় পাশবিক নির্যাতনের শিকার তিন বছরের শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। পাশাপাশি তিনি মামলার ব্যয়ভার বহন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার রাতে ফোনে শিশুটির মায়ের সঙ্গ...
ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তাকিম রিংকু (৬২) কে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, সোমবার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সোমবা...
শাহবাগে শিক্ষার্থীদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে অবস্থান কর্মসূচি
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা ‘সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি’ পালন করছেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহব...
জাতিসংঘের সহযোগিতা আহ্বান, কিন্তু বাংলাদেশ ঝুঁকি দেখছে
মিয়ানমারের রাখাইন রাজ্যের অর্থনৈতিক পতনের ফলে সেখানে মানবিক সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করেছে যে, যদি দুর্ভিক্ষ প্রতিরোধ করা না যায়, তাহলে শুধুমাত্র রোহিঙ্গারা নয়, বরং অন্যান্য জনগোষ্ঠীও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চেয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশ এ আহ্বানকে ঝুঁকিপূর্ণ বলে ম...
বিমানবন্দর থেকে গ্রেপ্তার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
অনলাইন ডেস্ক:- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর, মঙ্গলবার তিনি হংকং থেকে দেশে ফেরার পরপরই ম্যানিলা বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। রয়টার্স...
পল্লবী থানায় যুবকের হামলা: ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীর পল্লবী থানায় এক যুবকের হামলায় থানার ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারী আবদুর রাজ্জাক ফাহিমসহ চার যুবককে আটক করেছে। আহতদের মধ্যে রয়েছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ওসি নজরুল ইসলাম জানান, ফাহিম...
আমিনবাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে সংঘটিত অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার...
চট্টগ্রামে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষ অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা
হোসেন বাবলা (চট্টগ্রাম):- “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা ১০ মার্চ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বেক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জ...
মাদ্রাজী শাহ পাড় ক্রীড়া সংগঠনের (MPL) প্রিমিয়ার শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):- ৩৯ নং ওয়ার্ডের মাদ্রাজী শাহ পাড় ক্রীড়া সংগঠনের উদ্যোগে সোমবার(১০ মার্চ )রাতে এই ঘরোয়া ক্রিকেটের ট্রফি ও জার্সি উন্মোচন করে টুর্নামেন্টের (MPL) উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সংগঠক ও রাজনৈতিক মোঃ মোজাদ বারেক। উদ্বোধনী রাতে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে আলী শাহ খামার বাড়ি ওয়ারিয়র্স ৭ উইকেট...
জনগণের নিরাপত্তার স্বার্থে ডিএমপি কমিশনারের উদ্যোগে রাজধানীতে অক্সিলারি পুলিশ ফোর্স মোতায়েন
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:- রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কমিশনার, ডিএমপি এর নির্দেশে জনাব মোঃ মাকসুদের রহমান, উপ পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মিরপুরস্থ বিশেষ বিশেষ স্থানে বেসরকারি নিরাপত্তা কর্মীদের ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ (সহায়ক) হিসেবে নিয়োগ প্রদান করেন। ডিএমপি'র পুলিশ কমিশনার এবং...
দিনভর নানা নাটকীয়তার পর কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দিনভর নানা নাটকীয়তার পর উপজেলা পরিষদ চত্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান আটক হয়েছেন। তাঁর নাম রফিকুল ইসলাম। আজ সোমবার উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যানদের নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফের চাল বিতরণ নিয়ে সভা শেষে বেরিয়ে তিনি আটক হন।...






























