রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৪:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ফেন্সিডিল উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ফেন্সিডিল উদ্ধার 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়ার মাদক কারবারি শামসুদ্দীন কালু (৫০) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধিদপ্তর। 


মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭ টার সময় আসামির বাড়ীর সামনে দেহ তল্লাশী করে তাকে আটক করা হয়। 


ডিএনসি'র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় জেলা কার্যালয়ের (ক-সার্কেলের) পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক টিম জেলার বারঘোরিয়া ইউনিয়নের নতুন বাজার নীল কুঠীর মাঠ গ্রামের মৃত আব্দুল বাসেদ বিসুর ছেলে শামসুদ্দীন কালু (৫০) কে নিজ বাড়ীর প্রবেশ গেইটের সামনে ঘেরাও করে তার দেহ তল্লাশী করে ব্যাগের মধ্যে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাস্থল হতে আসামী শামসুদ্দীন কালু কে গ্রেফতার করা হয়। আসামি জিজ্ঞাসাবাদে ফেনসিডিল ব্যবসার কথা স্বীকার করেন।


এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।