রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৫:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আমিনবাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আমিনবাজারে পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের উপকেন্দ্রে সংঘটিত অগ্নিকাণ্ড দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 

আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সূত্র জানায়, অগ্নিকাণ্ডের শিকার পাওয়ার গ্রিডের কেন্দ্রটি ৪০০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন, যেখানে তিনটি ট্রান্সফরমার রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।