সর্বশেষ সংবাদ — পাতা ৩৩৬
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি বাম জোটের
ঢাকা প্রেস নিউজ নারী ও শিশুর প্রতি ধর্ষণ ও নির্যাতন, নারীবিদ্বেষী উসকানিমূলক বক্তব্য এবং চুরি, ডাকাতি ও মব সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি তুলেছে তারা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জা...
কুড়িগ্রামে সাংবাদিকদের ত্রাণ উপদেষ্টার সংবাদ সম্মেলন বর্জন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের সংবাদ সম্মেলনসহ সফর কর্মসূচি বর্জন করেছেন কুড়িগ্রামের সংবাদিকরা। বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে নানা অভিযোগ তুলে সেই সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকর...
শাহবাগ: আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছে—হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, শাহবাগ আওয়ামী লীগের শাসনের সময় বিভিন্ন অপকর্মের বৈধতা দিয়েছে, যার মধ্যে রয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, এবং বিচারিক হত্যাকাণ্ড। তিনি এই মন্তব্য করেন বুধবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে। হাসনাত আব্দুল্লাহ বলেন, "শাহবাগ একদিনে গ...
সরকারের প্রতিশ্রুত সময়ে সংসদ নির্বাচন সম্ভব
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক ইফতার মাহফিলের আয়োজন করে, যেখানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল, ছাত্র-শ্রমিক, ওলামায়ে কেরাম, লেখক, চিন্তক এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে অভ্যুত্থানের ছাত্রনেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর পূর্বের অবস্থান থেকে সরে এসে বলেন, সরকারের প্রতিশ্রুত...
জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি দলটির নারী নেত্রীদের সঙ্গেও বৈঠক করেন। সাক্ষাতের মুহূর্তের ছবি জামায়াতের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, কূটনীতিকদের সঙ্গে জামায়াতের নারী নেত্রীদের সাক্ষাতের এমন নজির আগে দেখা যায়নি। মঙ্গলবার রা...
দেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি:- দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সহ সভাপতি সায়েম আহমাদ, সাধারণ...
গাজীপুরে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বুধবার সকাল ৮টা থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, দুপুর ১২টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক...
কৃষকদলের দাপটে সেলিমের ড্রেজার ব্যবসা:প্রতিবাদ করায় হামলা ও চাঁদা দাবি
বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে কৃষক দলের দাপটে অবৈধ ড্রেজারের ব্যবসা পরিচালনা করে আসছেন সেলিম মাহমুদ। ড্রেজারের বালু উত্তোলনের ফলে নদীর পানি ও পরিবেশ নষ্ট হওয়ায় গোসলসহ যাবতীয় কাজ করতে পারছেনা এলাকাবাসী। প্রতিবাদ জানালে হামলা ও চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে সেলিমের বিরুদ্ধে। মুছাপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড লাঙ্গল বন বাজার বা...
সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, আহত ১২
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন জামায়াত কর্মীসহ মোট ১২ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিমাড়ী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আজিজুল সরদার ও বিএনপি কর্মী আক্তার ফারুকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে...
প্রবাসীদের গাড়ি টার্গেট করে ডাকাতি, সক্রিয় তিনটি গ্রুপ: পুলিশ
কুমিল্লা প্রতিনিধি:- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীদের গাড়িকে টার্গেট করে ডাকাতি করছে তিনটি সংঘবদ্ধ চক্র। প্রায় ৩০-৩৫ সদস্যবিশিষ্ট এই দলগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের অনুসরণ করে তাদের গাড়িতে হামলা চালায়। সম্প্রতি ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ কুমিল্লার চৌদ্দগ্রামে দুটি প্রবাসী বহনকারী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় চ...
বড়াইগ্রামে নসিমন ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে নিহত১,আহত ১
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে গরু বোঝায় নছিমন ও পণ্যবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের ১জন নিহত ও শাকুর আলী (২৭) নামের ১জন আহত হয়েছেন।। বুধবার সকাল ১১টার দিকে বনপাড়া-লালপুর রোডের চন্ডিপুর মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের আবু বক্কর এর ছেলে এবং আহত শাকুর আলী একই...
কুমিল্লায় যুবদল ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, টেটাবিদ্ধ ৩০
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবদল ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। যাদের মধ্যে রবি নামের এক যুবদল নেতার অবস্থা আশঙ্কজনক। মঙ্গলবার (১২ মার্চ) তারাবির নামাজের পর এ ঘটনা ঘটে। এঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতা...
প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টায় শিক্ষকদের ওপর পুলিশের জলকামান
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেছেন শিক্ষকরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে দাবি আদায়ের বিষয়ে কোনো...
হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যাকাণ্ড: ধর্ষণচেষ্টার অভিযোগে দম্পতির স্বীকারোক্তি
ঢাকা প্রেস নিউজ হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যাকাণ্ডের পেছনে ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, কমলাপুর রেলস্টেশনে টাকা-পয়সার ব্যাগ হারিয়ে...
শিশুকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামে এক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম কালু (২৭)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উ...
ঢামেক-সোহরাওয়ার্দীতে চিকিৎসকদের কর্মবিরতিতে বর্হিবিভাগ সেবা বন্ধ
চিকিৎসকদের কর্মবিরতির কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বর্হিবিভাগ সেবা বন্ধ হয়ে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও চিকিৎসকরা পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে যান, ফলে হাসপাতাল দুটির চিকিৎসা সেবা ব্যাহত হয়। কর্মসূচির আগাম ঘোষণা না থাকায় সকাল থেকেই বহু রোগী হাসপাতালে ভিড় জমিয়েছেন। কেউ কিছুক্ষণ...
বাংলাদেশের জন্য কানাডার অর্থ সহায়তার ঘোষণা
বাংলাদেশসহ বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২.১ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এ সহায়তার ঘোষণা দেন। দেশটির প্রভাবশালী গণমাধ্যম গ্লোবাল নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, "বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্...
ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ- ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা। বুধবার ১২ই মার্চ সকাল ১১টায় সাতক্ষীরা শহরের নবারুন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন। ইসলামী ছাত্র আন্...






























