রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৬:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১১ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৪:৪০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়া পাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপ কে থামানোর সিগনাল দিলে উক্ত পিকআপটি দ্রুত টান দিয়ে রাস্তার ধারে গাছের আড়ালে পিকআপ থামিয়ে পালিয়ে যায় চেকপোস্টের পুলিশ উক্ত পিকআপ থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার পূর্বক পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন ফুলবাড়ী থানা এলাকায় ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে । 
 

উক্ত বিষয়ে পলাতক পিকআপ ড্রাইভার এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।