রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৩:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুড়িগ্রামের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

কুড়িগ্রামের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর (৫৬) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
 

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হাসান। 
 

তিনি আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 

আব্দুল গফুর যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত ইলাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
 

মঙ্গলবার (১১ মার্চ) কুড়িগ্রাম ধরলা সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।