রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৫:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে স্লোগানে উত্তাল গাইবান্ধা

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে স্লোগানে উত্তাল গাইবান্ধা

গাইবান্ধা প্রতিনিধি:-

 

অব্যাহত নারী ও শিশু ধর্ষণ-নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাইবান্ধা। মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বন্ধের জোর দাবি জানানো হয়। ‘জাগো গাইবান্ধা’র ব্যানারে মঙ্গলবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।

 

নারী শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে মিছিলে স্লোগানে উত্তাল গাইবান্ধা


 

এর আগে এই বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন শিক্ষাবিদ সাহিত্যিক মাজহারউল মান্নান।
 

সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলসহ বিভিন্ন নারী সংগঠনের পক্ষে মহিলা পরিষদের রিকতু প্রসাদ, জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা, দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী, উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি, অবলম্বনের মাজেদা আকতার রুনু, নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
 

বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, গণঅভ্যুত্থানে নারীদের  উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।