রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:০৪:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তার

ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেপ্তার

রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তাকিম রিংকু (৬২) কে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, সোমবার তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
 

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
 

তিনি জানান, সোমবার দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে রিংকুকে আটক করা হয় এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা হলে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গত ১ মার্চ সন্ধ্যায় লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে এক চায়ের দোকানে ধূমপান করছিলেন দুই তরুণী। এসময় রিংকু ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে তাদের ধূমপান করতে নিষেধ করেন। এতে বাকবিতণ্ডা শুরু হলে তিনি তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে লাঞ্ছনার চেষ্টা করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।