সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামিনে মুক্তি পাওয়ায় মুরাদনগর বিএনপির নেতা কর্মীদের আনন্দ মিছিল

জামিনে মুক্তি পাওয়ায় মুরাদনগর বিএনপির নেতা কর্মীদের আনন্দ মিছিল

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

থানায় হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

 

জামিনে মুক্তি পাওয়ায় মুরাদনগর বিএনপির নেতা কর্মীদের আনন্দ মিছিল



সোমবার রাত ১০টায় জামিন প্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টির বিতরণ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিএনপির উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক। 


বক্তব্যে তিনি বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে এসেছি তার ফলশ্রুতিতে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু ওই ফ্যাসিবাদীর চেহারার কোন পরিবর্তন হয় নাই। কিছুদিন পূর্বে বিএনপি'র  নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছেড়ে থাকতে বাধ্য করা হয়েছে। শুধু তাই না কুমিল্লা থেকে ডিবি এনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের আতঙ্কে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই। তাহলে আমারা কিসের আন্দোলন করলাম? কেন আমাদের সাথে এই বৈষম্য? বিগত সরকারের আমলে আমাদের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশ থাকতে বাধ্য করা হয়েছে। এখনো কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। তারা বিভিন্ন রূপে ফিরে আসছে। তাই আমাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 


এ সময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেবনাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক অরুপ নারায়ন পৌদ্দার পিংকু, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা যুবদলের সদস্য মুন্সীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


উল্লেখ্যঃ গত ২৫শে মার্চ মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সিএনজি স্টেশনে গাড়ীর সিরিয়াল নিয়ে কেরানী ও শ্রমিকদের সাথে সমন্বয়কদের একাংশের সাথে হাতাহাতি হয়। পরে থানায় উভয়পক্ষের মাঝে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে পরিবহন শ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ও সমন্বয়করা বাদী হয়ে প্রায় ২শতাধিক আসামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে। পুলিশের দায়ের করা মামলায় বিএনপির নেতাকর্মীরা সোমবার (২জুন) উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়।