সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

অনলাইন ডেস্ক:-

 

চলতি বছরের জি-৭ সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে এখনো পর্যন্ত কানাডা থেকে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণও পাঠানো হয়নি মোদিকে।
 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি জানিয়েছে, ১৫ থেকে ১৭ জুন কানাডার আলবার্টায় অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে মোদি অংশ নেবেন না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৮ সালের পর এবারই প্রথম কোনো জি-৭ সম্মেলনে যোগ দিচ্ছেন না তিনি।
 

সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। যদিও আমন্ত্রণ না এলেও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, এমন একটি সফরের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সংকটময় প্রেক্ষাপটে ব্যাপক প্রস্তুতি দরকার হতো, যা এখন সম্ভব নয়।
 

ভারত-কানাডা সম্পর্কে উত্তেজনার সূত্রপাত ২০২৩ সালে, যখন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন— খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যায় ভারতের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। ভারত এসব অভিযোগকে 'অযৌক্তিক' বলে উড়িয়ে দেয় এবং কানাডায় খালিস্তানপন্থিদের কার্যক্রম নিয়ে স্পষ্ট অবস্থান নিতে কানাডার প্রতি আহ্বান জানায়।
 

ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, "এ মুহূর্তে কানাডায় প্রধানমন্ত্রীর সফরের জন্য যে প্রস্তুতি ও নিরাপত্তা দরকার, তা বাস্তবায়ন করা কঠিন।" তিনি আরও বলেন, নিরাপত্তাও বড় একটি বিবেচ্য বিষয়। যদিও সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে কিছু যোগাযোগ হয়েছে এবং উভয়পক্ষ নতুন হাইকমিশনার নিয়োগ নিয়ে ভাবছে।
 

উল্লেখ্য, ২০২৩ সালে মোদি হিরোশিমায় জি-৭ সম্মেলনে অংশ নিয়েছিলেন। এর আগেও তিনি ইতালি, জার্মানি প্রভৃতি আয়োজনে উপস্থিত ছিলেন এবং আউটরিচ সেশনে অংশগ্রহণ করেছিলেন।
 

জি-৭-এ বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা সদস্য। এবারের সম্মেলনের আয়োজক কানাডা।