সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০১:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, সিকিমে বিপর্যয়

আসামে ১৩২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি, সিকিমে বিপর্যয়

অনলাইন ডেস্ক:-

 

ভারতের আসাম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে গত ২৪ ঘণ্টায় ৪১৫.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৮৯৩ সালের পর একদিনে সর্বোচ্চ। এর মাধ্যমে ভেঙে গেছে শহরের ১৩২ বছর আগের ২৯০.৩ মিলিমিটার বৃষ্টিপাতের পুরনো রেকর্ড।
 

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণি প্রবাহ ও নিম্ন স্তরের ট্রফের সম্মিলনে এই অস্বাভাবিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
 

অন্যদিকে টানা ভারী বর্ষণে দুর্ভোগে পড়েছে সিকিম। প্রবল বৃষ্টির কারণে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি ও সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে রাজ্যজুড়ে প্রায় ১৪ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।