বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুরাদনগর উপজেলা প্রতিনিধি:-

 

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ কলেজপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
 

গ্রেফতারকৃতরা হলেন—বি চাপিতলা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত এবং একই গ্রামের মোঃ হিরো। রবিবার রাতে পরিচালিত অভিযানে মোঃ হিরোর বাড়িতে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনী আট কেজি গাঁজা, ১৭০ পিস ইয়াবা এবং একটি বিদেশি মদের বোতল জব্দ করে।
 

এ অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেয় এবং তাদের সহায়তা করেন বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ও তার সঙ্গীয় ফোর্স।