বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৮:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চারঘাটে বিনামূল্যে ভিজিএফ চাল পেলেন দশ হাজার পরিবার

চারঘাটে বিনামূল্যে ভিজিএফ চাল পেলেন দশ হাজার পরিবার

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-
 


রাজশাহীর চারঘাট উপজেলা পৌরসভায় গরীব ও অসহায়দের জন্য সরকারী বরাদ্দের ঈদের উপহার হিসেবে মানবিক সহায়তা ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরনে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম ও উপজেলা সমন্বয়কারী গ্রাম-আদালত প্রকল্প এর ইমতিয়াজ আহমেদ এর উপস্থিতিতে চাল বিতরন শুরু করেন পৌর কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,ট্যাগ অফিসার নকিবুল ইসলাম প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নে ২ দিনব্যাপি পৌরসভার প্রায় ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬শত ২১টি ভিজিএফ কার্ডে মঙ্গলবার পৌরসভা  জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। 
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভাসহ ৬টি ইউনিয়নে দশ হাজার পরিবারকে ভিজিএফ এর চাল বিতরন শুভ উদ্ধধোন করেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নে ৮শ৫৬ জন,চারঘাট ইউনিয়নে ৬শ২৭ জন, সরদহ ইউনিয়নে ৬শ০১ জন,শলুয়া ইউনিয়নে ৯শ৫২ জন,ইউসুফপুর ইউনিয়নে ১ হাজার ৭৪ জন নিমপাড়া ইউনিয়নে ১ হাজার ১০০ জনকে বিনামূল্যে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গরীব ও অসহায় পরিবার মাঝে চাল পেয়ে তারা খুশী।