সর্বশেষ সংবাদ — পাতা ২৭৮
এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়েছেন সাংবাদিক কাউছার পাটোওয়ারী।
প্রেস বিজ্ঞপ্তি:- ২৬ জুন বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সোনারগাঁ প্রেস এর বিশেষ প্রতিনিধি মোঃ কাউছার পাটোওয়ারী এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক কাউছার পাটোওয়ারী বলেন, 'পরীক্ষার কেন্দ্রের অবস্থান তোমার আবাসস্থল থেকে কত দূরে, সেটি মাথায় রেখে সময়মতো বাসা থেকে বের...
প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছর নির্ধারণে একমত বিএনপি, এনসিসি গঠনে দ্বিমত
প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন—এমন বিধান সংবিধানে যুক্ত করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগ দেওয়ার জন্য ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল’ (এনসিসি) গঠনের প্রস্তাবকে দলটি সমর্থন করছে না। বিএনপির শীর্ষ নেতাদের মতে, এটি সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে...
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮৩৩ জন
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৯১ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল, বাকি ৬৪২ জন বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্রও জব্দ করা...
জলবায়ু সংকট দৈত্যরূপে এগিয়ে আসছে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বিশ্ব ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং এই সর্বনাশের জন্য দায়ী আমরা সবাই—এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই প...
বাংলাদেশে পাচারের উদ্দেশেই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে মাদক পাচারের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল উৎপাদন করে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশে মাদক প্রবেশের মূল উৎস হচ্ছে ভারত ও মিয়ানমার। ভারত ফেনসিডিল তৈরি করে মূলত বাংলাদেশে...
অর্থাভাবে রুদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মাজারুলের ভর্তি
আলমগীর হোসেন,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:- শত প্রতিকূলতা ও অভাব-অনটনের মাঝেও হার না মানা এক তরুণ মাজারুল ইসলাম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম আঠারো পাইকা গ্রামের ছেলে মাজারুল। বাবার নাম শাহাবুদ্দীন, মা লাইলী বেগম। কৃষিপণ্য হিসেবে কুলা, ডালি বিক্রি করে একসময় পুরো পরিবারের খরচ চালাতেন বাবা, কিন্তু বয়স ও রোগ-শোকের কারণে এখন আর আগের মতো উপার্জ...
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- "প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়" প্রতিপাদ্য নিয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচির সূচনা হয়। তারপর শহিদ মিনার চত্বরসহ কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান পরি...
ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে চট্টগ্রামে জনমত গঠনের উদ্যোগ নেব: মেয়র ডা. শাহাদাত
হোসেন বাবলা (চট্টগ্রাম):- ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার নিরীহ মুসলিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার রাতে রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই সমবেদনা জানান। এতে দূত...
পিলখানা হত্যাকাণ্ড: ই-মেইলে জবানবন্দি দিয়েছেন পলাতক দুই আওয়ামী লীগ নেতা
পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজন পলাতক আওয়ামী লীগ নেতার জবানবন্দি ই-মেইলের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) রাজধানীতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি ও বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ. ল. ম. ফজলুর রহমান এ তথ্য জানান। ...
ইরান-ইসরায়েল সংঘাত থামাতে ভারতের কূটনৈতিক উদ্যোগের আহ্বান মমতার
অনলাইন ডেস্ক:- পশ্চিম এশিয়ায় চলমান ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বক্তব্যে তিনি বলেন, “বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়েছে, যা পরিবেশ দূষণ বাড়াচ্ছে। এই ধ্বংসযজ্ঞ থামাতে আমাদের অবশ্যই উদ্যোগী হতে হবে।” তিনি...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৭০০ জন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:- ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ইরানে অন্তত ৭০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানায়, ১২ দিনব্যাপী চলমান সংঘাতের মধ্যেই এসব ব্যক্তি গ্রেপ্তার হন। বুধবার প্রকাশিত ফারসের প্রতিবেদনে বলা হয়, “গ্রেপ্তার ব্যক্তিরা একটি সুসংগঠিত গুপ্তচর ও নাশকতামূলক চক্রের...
কোতোয়ালী থানায় ৬ মামলার সাজা প্রাপ্ত পলাতক ২আসামী কে ইপিজেড এলাকা থেকে আটক....!
নগরীর ইপিজেড থানাধীন কৃষ্ণ মন্দিরের পাশে একটি ভাড়া বাসা থেকে কোতোয়ালি থানার ৬ টি মামলায় সাজা প্রাপ্ত ২ জন আসামি কে ইপিজেড পুলিশ টিমের সহায়তায় আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এসআই মোঃ খায়রুল বাসার সাজিদের সঙ্গীয় ফোর্সসহ ইপি...
চট্টগ্রামেটিআরসির সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ:পুলিশ জনগণের শাসক নয়-সেবক....!
হোসেন বাবলা (চট্টগ্রাম):- চট্টগ্রাম উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশ্যাল ট্রেনিং স্কুলে গত ২২ জুন দিনব্যাপী১৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ,বিপিএম বলেছেন, পুলিশ জনগণের শাসক নয়, সেবক হিসেবে উল্লেখ করেন । টিআরসিদের কে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্...
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াতে ইসলামী
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এই পদ্ধতি বাস্তবায়ন করা হলে কালো টাকার প্রভাব ও মনোনয়ন বাণিজ্য কমে যাবে। একই সঙ্গে দলটি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন করার প্রস্তাবও দিয়েছে। বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্...
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি:- মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তাঁর শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালবেলা এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন—সদর উপজেলার আওয়াল হোসেনের স্ত্রী সেতু (৩৫) এবং তাঁদের আট মাসের মেয়ে আনিসা। ঘটনার বিবরণ দিতে গিয়ে আওয়াল হোসেন জানান, সকালে রাইস কুকারে ভাত রান্নার সময় হঠাৎ করে সেতু ও শিশুকন্যা আনিসা...
শুক্র ও শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মিলবে সকল নাগরিক সেবা
আগামী শুক্রবার (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) সরকারি ছুটির দিন হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দু’দিন নগরবাসী পাবেন সকল ধরণের নাগরিক সেবা। ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগর ভবনের পাশাপাশি সকল আঞ্চলিক কার্যালয় ও অন্যান্য সংশ্লিষ্ট অফিস যথারীতি খোলা থাকবে। মঙ্গলবার (২৪ জুন) রাতে করপোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তি...
পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার ইঙ্গিত: স্বাধীন তদন্ত কমিশনের দাবি
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ. ল. ম ফজলুর রহমান এই তথ্...
জাতীয় ফল মেলার শেষ দিনে লুটপাটের দৃশ্য, ক্ষতিগ্রস্ত স্টলগুলো
রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের উন্মুক্ত মাঠে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শেষ দিনে দেখা যায় বিশৃঙ্খল দৃশ্য। গত শনিবার (২১ জুন) সন্ধ্যায় মেলা শেষ হওয়ার পরপরই একদল দর্শনার্থী হঠাৎ করেই স্টলে সাজানো ফল লুটপাট শুরু করে। এতে বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে প্রদর্শনের জন্য রাখা ছিল বিভিন্ন...






























