মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শুক্র ও শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মিলবে সকল নাগরিক সেবা

শুক্র ও শনিবার খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মিলবে সকল নাগরিক সেবা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আগামী শুক্রবার (২৭ জুন) ও শনিবার (২৮ জুন) সরকারি ছুটির দিন হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দু’দিন নগরবাসী পাবেন সকল ধরণের নাগরিক সেবা।
 

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগর ভবনের পাশাপাশি সকল আঞ্চলিক কার্যালয় ও অন্যান্য সংশ্লিষ্ট অফিস যথারীতি খোলা থাকবে। মঙ্গলবার (২৪ জুন) রাতে করপোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 

এর আগে, বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে ৩৯ দিন নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে রাখে তার সমর্থকরা। অবশেষে সোমবার (২৩ জুন) তালা খুলে দেওয়া হয় এবং স্বাভাবিক কার্যক্রমে ফেরে ডিএসসিসি।
 

একইসঙ্গে করপোরেশন পৌরকর ও দোকানভাড়া পরিশোধে বিশেষ সুযোগ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা এখনো কর বা দোকানভাড়া পরিশোধ করেননি, তারা আগামী ৩০ জুনের মধ্যে ১৫ শতাংশ সারচার্জ (জরিমানা) ছাড়া অর্থ পরিশোধ করতে পারবেন।
 

রাজস্ব পরিশোধ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য করদাতাদের উপকর কর্মকর্তা সৈয়দ তানভীন হাসান (মোবাইল: ০১৮৩০৫৬২৩১৫) এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।