মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫১:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামেটিআরসির সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ:পুলিশ জনগণের শাসক নয়-সেবক....!

চট্টগ্রামেটিআরসির সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ:পুলিশ জনগণের শাসক নয়-সেবক....!

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

চট্টগ্রাম উপজেলার বেতবুনিয়ায় পুলিশ স্পেশ্যাল ট্রেনিং স্কুলে গত ২২ জুন দিনব্যাপী১৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার হাসিব আজিজ,বিপিএম ‌বলেছেন, পুলিশ জনগণের শাসক নয়, সেবক হিসেবে উল্লেখ করেন ।

 

চট্টগ্রামেটিআরসির সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ:পুলিশ জনগণের শাসক নয়-সেবক....!


 

টিআরসিদের কে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি পুলিশ বাহিনীকে আরো আধুনিক,গতিশীল ও আস্থার জায়গায় পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। 
 

উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও বিভিন্ন ইভেন্টে চৌকস নৈপুণ্যের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা হাসিব আজিজ বিপিএম।

 

চট্টগ্রামেটিআরসির সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার হাসিব আজিজ:পুলিশ জনগণের শাসক নয়-সেবক....! — ছবি ২


 

চট্টগ্রাম পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল পিএসটিএস' কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) ড. মো. আব্দুস সোবহান পিপিএম'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।
 

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন (পার্বত্য চট্টগ্রাম) ডিআইজি নজরুল ইসলাম, রাঙামাটি পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসাইন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার  সাইফুল ইসলাম সানতু,রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জাহেদুল ইসলাম পিপিএম,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান,কাউখালী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ সহ পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবক সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।