মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৪:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
 


"প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়" প্রতিপাদ্য নিয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত হয়েছে।

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত


 

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচির সূচনা হয়। তারপর শহিদ মিনার চত্বরসহ কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদিনা সরকারি কলেজে কর্মসুচি পালিত — ছবি ২


 

অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে  আলোচনাসভার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. লুৎফর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহম্মদ।