মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৪:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮৩৩ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৮৩৩ জন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৯১ জনের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল, বাকি ৬৪২ জন বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
 

বুধবার (২৫ জুন) পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্রও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে—৩টি পিস্তল, ২টি একনলা বন্দুক (টি-৭.৬৫ মিমি), ৪টি দেশীয় পাইপগান, ১টি কার্তুজ (সবুজ রঙের), ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ৭ রাউন্ড ৩০৩ রাইফেলের গুলি, ৮ রাউন্ড ১২ বোর কার্তুজ এবং দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি চাপাতি, ১টি তলোয়ার, ১টি লোহার সুলফি, ১টি লোহার পাইপ, ৫টি রামদা ও ১টি চাকু।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।