মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৪:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-

 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মা্হমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে ওঠেছে কুমিল্লার মুরাদনগরবাসী। বুধবার বিকেলে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
 

পরে আল্লাহু চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি এডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইব্রাহিম খলিল, ছাত্র সমন্বয়ক প্লাবন আহাম্মদ, সমাজসেবক কামারুল হাসান ক্যানাল ও কবির হোসেন প্রমুখ।


বক্তারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মা্হমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানান, অন্যথায় অপপ্রচার কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ রাজপথে মোকাবিলা করার হুশিয়ারি দেন।