শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এবার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৬১৮টি।
 

বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ তথ্য প্রকাশ করেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বর্তমানে দেশের ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন, যা ধরে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
 

ভোটকক্ষের বিবরণ অনুযায়ী, পুরুষদের জন্য ১ লাখ ১৪,৯৩৯টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯,১০৭টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪,০৪৬টি।
 

ইসি সচিব আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল ৪২,১৫০টি, এবার তা বেড়ে ৪২,৬১৮টি হয়েছে। খসড়া তালিকার উপর দাবি-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে, যা ১২ অক্টোবর নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশিত হবে ২০ অক্টোবর।