শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৮:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বিএনপির বিরুদ্ধেও গজব আসছে: ফয়জুল করীম

বিএনপির বিরুদ্ধেও গজব আসছে: ফয়জুল করীম

চাঁদা না দেওয়ায় বিএনপি সবকিছু দখল করে নিয়েছে অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “ভাবছিলাম ফ্যাসিবাদ দূর হলে শান্তি আসবে, মুক্তি পাবো। কিন্তু কি দেখছি? চাঁদাবাজ, সন্ত্রাসী আর ধর্ষণকারীদের দৌরাত্ম্য। চাঁদা না দিলেই সব দখল করছে বিএনপি। এসব অন্যায়-অত্যাচারের জন্য তাদের বিরুদ্ধেও আল্লাহর গজব অপেক্ষা করছে।”
 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ বক্তব্য দেন।
 

ফয়জুল করীম বলেন, “বিএনপি ভেবেছে ক্ষমতা তাদের হাতে এসে গেছে, কিন্তু ‘দিল্লি এখনো বহুদূর’। এ দেশের মানুষ চাঁদাবাজ, ধর্ষণকারী ও জুলুমবাজদের আর ভোট দেবে না। তারা ক্ষমতায় এলে ব্যবসায়ী, দোকানদার, গৃহস্থ—কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। সেই যুগ শেষ হয়েছে। এখন নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।”
 

রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।