শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, মারা যায় ৪ টি ছাগল

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই, মারা যায় ৪ টি ছাগল

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সব সম্পদই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে।
 

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নবকুমার ও সুকুমার নামের দুই ভাইয়ের বাড়িতে রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে দুই পরিবারের থাকা ঘর, গোয়ালঘরসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় আসবাবপত্র, শাড়ি-জামাকাপড়, নগদ অর্থ, রসুন, পাটসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ধ্বংস হয়। আগুনে তাদের ৪টি ছাগলও মারা যায়।
 

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
 

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।