শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন নির্বাচিত

মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন নির্বাচিত

কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি) কুমিল্লা:-

 

 

কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) গুণী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে প্রধান ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পর্যালোচনার পর প্রধান শিক্ষক ক্যাটাগরিতে মোহাম্মদ ফয়সাল এবং সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শারমিন ফাতেমাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ স্বীকৃতি পাওয়ার সুযোগ পান।

 

নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল বলেন,
“যে কোনো স্বীকৃতি কাজের অনুপ্রেরণা বহুগুণ বাড়িয়ে দেয়। শিক্ষা বিস্তারে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।”

 

সহকারী শিক্ষক শারমিন ফাতেমা বলেন,
“এই স্বীকৃতি আমার জীবনের একটি বড় অর্জন। আমাদের স্কুলের প্রধান শিক্ষকসহ সহকর্মীদের সহযোগিতায় এই মর্যাদা পেয়েছি। এটি আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে আমাকে উৎসাহিত করবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

 

মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন,
“শিক্ষকদের অনুপ্রাণিত ও উদ্দীপনা সৃষ্টির জন্যই মূলত এ আয়োজন। মুরাদনগরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”